৬টি শূন্য আসনে মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে দুটি আসন ছেড়ে দেয়া হয়েছে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে এবং একটি উন্মুক্ত রাখা হয়েছে।

রোববার (জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ থেকে জিয়াউর রহমান (চাঁপাইনবাবগঞ্জ-২), মো: আবদুল ওদুদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) ও রাগেবুল আহসানকে (বগুড়া-৬) এ মনোনয়ন দেয়া হয়েছে। বগুড়া-৪-এ জাসদ, ঠাকুরগাঁও-৩-এ ওয়ার্কস পার্টিকে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত করে দেয়া হয়েছে।

সূত্র : বাসস


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.