অনলাইন ডেস্ক।।
জাপানে ভারী তুষারপাতে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ৯০ জনের বেশি মানুষ।
এছাড়াও হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ নেই বলেও সোমবার জানিয়েছে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।
জাপানের উত্তরাঞ্চলে গত সপ্তাহ থেকে ভারী তুষার পড়ছে। ফলে অনেক যানবাহন মহাসড়কে আটকা পড়েছে। সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনেক এলাকায় সাধারণের চেয়েও তিনগুণ বেশি তুষারপাত হয়েছে বলে জানা গেছে।
সূত্র: ইউরো নিউজ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
