অনলাইন ডেস্ক।।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম চীন থেকে আসা চারজনের করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চীনের কুনমিং থেকে ছেড়ে আসা এমইউ ২০৩৫ নম্বরের ফ্লাইটটি বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটে মোট ১০৫ জন যাত্রী ছিলেন। পরে র্যাপিড টেস্টের মাধ্যমে চারজন পুরুষ যাত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তাঁরা সবাই চীনের নাগরিক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
