নিজস্ব প্রতিবেদক।।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১৯ ও ২০তম গ্রেডের ১৭৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯তম গ্রেডের ৬০ জন আর ২০তম গ্রেডের ১১৮ জন।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পদোন্নতি প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাউশি উপপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস।
পদোন্নতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ‘‘২০২১ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৩ সালের ৫ মে’র স্মারক অনুযায়ী গঠিত ‘বিভাগীয় নির্বাচন কমিটি’র গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভার সুপারিশ মোতাবেক প্রশাসনিক অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন বিভিন্ন অফিস/শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের-কে তাদের নামের পার্শ্বে উল্লিখিত পদ ও জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৯৩০০-২২৪৯০/- টাকা বেতনস্কেলে (বেতন গ্রেড : ১৬) পদোন্নতি প্রদানপূর্বক নিয়োগ/পদায়ন করা হলো।’’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীগণের পদোন্নতির এ আদেশ আগামী ২৭ ডিসেম্বর কার্যকর হবে। উক্ত তারিখে পদায়িত কর্মস্থলে যোগদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হলো।
পদোন্নতি/পদায়নের এ আদেশে পরবর্তীতে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ বিধি অনুযায়ী তা বাতিল অথবা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে; যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’’
২০তম গ্রেড থেকে পদোন্নতি প্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
