আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বন্ধ থাকবে যেসব রাস্তা

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকায় রাস্তা বন্ধ আবার কিছু এলাকায় রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত একটি সংবাদে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ওই সংবাদে বলা হয়, শনিবার কাঁটাবন ক্রসিং, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং এলাকায় রাস্তা বন্ধ ও রোড ডাইভারশন দেওয়া হবে। এদিন নগরবাসীকে এসব এলাকার রাস্তায় চলাচল না করে বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএমপি।

পার্কিং এলাকাঃ-

মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; সবজিবাগান থেকে নেভাল গ্যাপ পর্যন্ত; সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব ক্রসিং পর্যন্ত; হলি ফ্যামিলি হাসপাতাল গলি; নেভাল গেট এলাকা; ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিপরীত পাশে; মিন্টো রোড ক্রসিং থেকে পুলিশ ভবন ক্রসিং এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.