এইমাত্র পাওয়া

বিদ্যালয়ে ভর্তিতে লটারি, তালিকায় এক ছাত্রীর নাম ছয়বার

মজিবর রহমান খানঠাকুরগাঁও।।

সরকারি বিদ্যালয়ে ভর্তির লটারির ফলাফলে একই শিক্ষার্থীর নাম একাধিক জায়গায় এসেছে। মঙ্গলবার বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রকাশিত ফলাফল দেখছে এক শিক্ষার্থী ও অভিভাবক
সরকারি বিদ্যালয়ে ভর্তির লটারির ফলাফলে একই শিক্ষার্থীর নাম একাধিক জায়গায় এসেছে। মঙ্গলবার বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রকাশিত ফলাফল দেখছে এক শিক্ষার্থী ও অভিভাবকছবি: প্রথম আলো
সারা দেশে সরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের ফল প্রকাশ করা হয়েছে গতকাল সোমবার। লটারিপদ্ধতিতে অনলাইনে এই ফল ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির প্রভাতি পালার তালিকায় এক শিক্ষার্থীর নাম ছয়বার দেখা গেছে। এ ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থীর নামও একাধিকবার পাওয়া গেছে। কোনো কোনো শিক্ষার্থীর নাম মূল তালিকায় থাকার পাশাপাশি অপেক্ষমাণ তালিকায়ও রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ নভেম্বর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি আহ্বান করা হয়। ১৬ নভেম্বর অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে শেষ হয় ৬ ডিসেম্বর। ১০ ডিসেম্বর টেলিটকের ওয়েবসাইটে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের কথা থাকলে তা পরিবর্তন করে গতকাল নির্ধারণ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.