প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর

নিউজ ডেস্ক।।

প্রাথমিকের বৃত্তি (পঞ্চম শ্রেণী) পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদফতর এ তথ্য জানিয়েছে।
এ দিন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো
২০২২ সালের পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নসংক্রান্ত কর্মপরিকল্পনায় বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গত ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি দেয়ার বিকল্প মেধা যাচাই পদ্ধতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বর্তমানে প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি দেয়া অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। বাংলা নিউজ।
পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন ও ফলাফল প্রকাশের ক্ষেত্রে বার্ষিক মূল্যায়নে প্রতিদিনের উত্তরপত্র প্রতিদিন মূল্যায়ন করতে হবে, ১৯ ডিসেম্বর পরীক্ষা শেষে ২০ ডিসেম্বরের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন শেষে ২১ ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণীর ফলাফল প্রকাশ করতে হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে প্রস্তুতকৃত ডিআর ২২ ডিসেম্বরের মধ্যে উপজেলা শিক্ষা অফিস সংগ্রহ করবে।
উপজেলা শিক্ষা অফিস ২৩ ডিসেম্বরে মধ্যে জেলায় ডিআর পাঠাতে হবে; জেলা থেকে অবশ্যিকভাবে ২৪ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরে ডিআর পাঠাতে হবে; উপজেলা শিক্ষা অফিস ২৬ ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র বিদ্যালয়ে পাঠাবে; বিদ্যালয় থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র শিক্ষার্থীদের বিতরণ করবে; ২৯ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.