শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিলো মাউশি

নিউজ ডেস্ক।।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন ছাড় দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সুখবর দিয়েছে মাউশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে এ বাবদ ৮টি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংকে (অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী) জমা দেয়া হয়েছে। এ অর্থ আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে সরকারি অংশের অর্থ উত্তোলন করতে বলা হয়েছে।

এ দিকে কারিগরি ও মাদরাসা অধিদপ্তরের আওতাভুক্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার চেক এখনও ব্যাংকে জমা দেয়া হয়নি। মূলত প্রতিমাসে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের পরে তারা এ অর্থ পেয়ে থাকে।

মাউশির প্রকাশিত বিজ্ঞপ্তি

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.