ম্যারাডোনাকে পেছনে ফেলে মেসির রেকর্ড

নিউজ ডেস্ক।।

কাতার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডের মুখিমুখি হয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচ জিতলেই শেষ ষোলোতে পা রাখবে দলটি। তবে হেরে গেলে বিদায়। আর ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে।

এ ম্যাচে মাঠে নেমেই দারুণ এক রেকর্ড গড়লেন লিওনেল মেসি। সর্বকালের সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন এই মহাতারকা।

মেসি আজ ২২তম ম্যাচ খেলছেন। আর ম্যারাডোনা ২১টি বিশ্বকাপ ম্যাচে মাঠে নেমেছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.