নিউজ ডেস্ক।।
নতুন দুটি বিভাগ হওয়ার সিদ্ধান্ত আগেরই। বিভাগ দুটির নামও ঠিক করা হয়েছে। দুটি বড় নদীর নামে হবে বিভাগ দুটি। এর মধ্যে বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে হবে ‘মেঘনা’ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, আগামী রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা আছে। সেখানকার আলোচ্যসূচিতে নতুন দুটি বিভাগ অনুমোদনের প্রস্তাব ওঠার কথা রয়েছে। একই দিনে সচিব সভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সম্বনয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ার বলেন, ২৭ নভেম্বরের বৈঠকে দুই বিভাগের বিষয়টি উঠতে পারে।
বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হচ্ছে— ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।
এর বাইরে হচ্ছে পদ্মা ও মেঘনা বিভাগ। নতুন বিভাগ করার ঘোষণা আগেই দিয়েছিলেন সরকারের নীতিনির্ধারকরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
