চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের পিকআপভ্যানচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম তৌহিদুল ইসলাম (৪০)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পূর্ব ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম রামগঞ্জ উপজেলার জয়পুরা এসআরএমএস উচ্চ বিদ্যালয় ভোকেশনাল অ্যান্ড কলেজের শিক্ষক। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
এদিকে এ ঘটনার পর ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাজীগঞ্জ থানা ঘেরাও করে। উত্তেজিত শিক্ষার্থীরা গাড়ি ও দোকান ভাঙচুর করে।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পূর্ব ব্রিজসংলগ্ন এলাকায় পিকআপভ্যানচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তৌহিদুল ইসলামের মৃত্যু হয়। এ সময় আহত হন অটোচালকও। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক পিকআপভ্যান নিয়ে পালিয়ে গেলেও অটোরিকশাটি জব্দ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
