২০১৪ সালে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ব্রাক্ষণবাড়িয়ায় বড় পর্দায় খেলা প্রদর্শনে পুলিশের বাধা এবং ম্যারাডোনার হাত দিয়ে দেওয়া গোলকে অবৈধ বলা নিয়ে বরিশালে দুই দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
তাছাড়া ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে হারার পর ব্রাজিল সমর্থকদের সামনে আর্জেন্টিনার সমর্থকদের কোমল পানীয় সেভেন আপ পান এবং ব্রাজিল সমর্থকদের সেভেন আপ বলে ক্ষেপানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বেশিরভাগের ধারণা, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতালাভের পর থেকেই মূলত এই ব্রাজিল-আর্জেন্টিনা উন্মাদনা শুরু। সেসময় মানুষ সাদা-কালো টেলিভিশনের সামনে বসে দুঃখ-কষ্ট ভুলে থাকার চেষ্টা করতেন।
এরপর বাংলাদেশ ক্রিকেটে দ্রুত উন্নতি করলেও ফিফা র্যাংকিংয়ে পড়ে রয়েছে একেবারে তলানিতে। তবু ফুটবল নিয়ে বাংলাদেশিদের আবেগের কমতি নেই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
