নিউজ ডেস্ক।।
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ প্রশ্নপত্রে ত্রুটির কারণে স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশিত হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ও পরীক্ষা নিয়ন্ত্রণ মো. কেপায়েত উল্লাহ এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রণ (বিএমটি) মো. সুলতান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন পাঠ্যসূচি কোড ২১৮১১ ও পুরাতন পাঠ্যসূচি কোড ১৮১১)–এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আগের সূচি অনুযায়ী গত ৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন পাঠ্যসূচি কোড ২১৮১১ ও পুরাতন পাঠ্যসূচি কোড ১৮১১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্রে মুদ্রণ ত্রুটির কারণে তা স্থগিত করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
