অনলাইন ডেস্ক।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও ব্যবসায় শিক্ষা অনুষদে প্রথমবর্ষের প্রথম মাইগ্রেশন এবং দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির জন্য দুই হাজার ৬১৫ জন শিক্ষার্থী মনোনয়ন পেয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মেধাতালিকা প্রকাশ করা হয়।
দ্বিতীয় মেধা তালিকায় ‘এ’ (বিজ্ঞান) অনুষদে এক হাজার ১৫৫ জন, ‘বি’ (মানবিক) অনুষদে ৮৫০ জন এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) অনুষদে ৬১০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনীত করেছে।
বিজ্ঞান অনুষদে ১৩টি বিভাগে মোট আসন সংখ্যা ৮২৫টি।
উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় (দ্বিতীয় মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের) আগামী ১৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
