মোঃ মোজাহিদুর রহমান।।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচীআম্মা বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের প্রাণপ্রিয় মা শেখ রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ।
এ উপলক্ষে সকাল ১১:০০ ঘটিকায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা, ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান স্বপন দাশ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার অভিভাবক, গভর্ণিং বডির সদস্য এবং সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মরহুমা শেখ রাজিয়া নাসেরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর মরহুমার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলেজের গভর্ণিং বডির সদস্য মোঃ ফারুকুল ইসলাম, শুভদিয়া কে বি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর কুমার সরদার, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, সেখ তারিকুল ইসলাম, উৎপল কুমার দাস সহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা এই মহীয়সী নারীর কর্মময় জীবনের উপর আলোচনা করেন। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, তিনি একজন রত্নগর্ভা বিদুষী নারী। তাঁর জীবদ্দশায় তিনি অন্তরীক্ষে থেকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন। সভাপতি তাঁর বক্তব্যের শেষে এই গুণীজনের আত্মার শান্তি কামনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শেখ রাজিয়া নাসের সাহসীকতার সাথে তাঁর ছেলেমেয়েকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অত্যন্ত ভালবাসতেন এবং দিক নির্দেশ দিতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাঁচিয়ে রাখতে তাঁর অশেষ অবদান রয়েছে। বক্তব্যের শেষে প্রধান অতিথি শেখ রাজিয়া নাসেরের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উল্লেখ্য শেখ রাজিয়া নাসের ২০২০ খ্রিস্টাব্দের ১৬ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে তাঁর অবদান ছিল অশেষ; অত্র এলাকার মানুষ চিরদিন তাঁকে মনে রাখবে। সবশেষ মরহুমার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠান সমাপ্ত হয়।
দোয়া অনুষ্ঠান শেষে কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ সীমানা প্রাচীরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন এবং কলেজের রূপা চৌধুরী লাইব্রেরি পরিদর্শন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
