নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী সাউথ এশিয়ান অ্যাকাডেমিক লিডারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) দুই দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সাউথ এশিয়ান ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন ইন সাউথ এশিয়ার (এএমডিআইএসএ) সাধারণ অধিবেশনে অনুষ্ঠিত প্রথম দিনের সংলাপের আলোচ্য বিষয় ছিল ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে ব্যবসায় কারিকুলামের পুনর্মূল্যায়ন, টেকসই উন্নয়নের নীতিমালা এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থানান্তর। দক্ষিণ এশিয়ার প্রধান দেশগুলোর শিক্ষাবিদ ছাড়াও অনুষ্ঠানে এমঅ্যান্ডএস, এডিসন গ্রুপ, বিডিজবস, বার্জার ইউনিলিভারসহ ৩০টি প্রতিষ্ঠানের শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনের সংলাপের আলোচ্যসূচি ছিল ‘ম্যাপিং সাউথ এশিয়ান এজেন্ডা ফর অ্যাকাডেমিক কোলাবোরেশন অ্যান্ড লিডারশিপ ইন বিজনেস এডুকেশন।’
সংলাপের প্রথম দিন প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। সাউথ এশিয়ান অ্যকাডেমিক লিডারশিপ ডায়ালগের সভাপতি অধ্যাপক শেখ মোরশেদ জাহানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের সভাপতি ছিলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক মোহাম্মদ আব্দুল মোমেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
