নিউজ ডেস্ক।।
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আমিনুল ইসলাম খান। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি মাস থেকে সারা দেশে এ নিয়ম কার্যকর করা হবে।
রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সচিব বলেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করছি। আগামী বছরের জানুয়ারি থেকে এটা কার্যকর করতে পারব। সারা দেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে গণশিক্ষা সচিব বলেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হবে।
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
