অনলাইন ডেস্ক।।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি দেবে বোর্ড আজ রবিবার এ বিষয়ে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি জানান, মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পরিপত্র দেওয়া হয়েছে, তবে নীতিমালা এখনো হাতে পাইনি। হয়তো আগামীকাল (সোমবার) মন্ত্রণালয় থেকে নীতিমালাটি দেওয়া হবে।
বোর্ড চেয়ারম্যান বলেন, বোর্ডের বিদ্যমান আইন অনুযায়ী এ সকল কাজ বোর্ড থেকেই করার কথা। ২০১৬ সালের এক পরিপত্রের মাধ্যমে এই কাজটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে যায়। মন্ত্রণালয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে আবেদন করতে হলেও বোর্ড থেকে তা পরিদর্শন করে মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানো হতো। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে মন্ত্রণালয় সম্মতি দিলে বোর্ড থেকে অনুমোদন দেওয়া হতো। শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ড যৌথভাবে এ কাজটি পরিচালনা করত। বর্তমানে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এটি বোর্ডের কাজ এবং বোর্ডই এ কাজ করে থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
