নিউজ ডেস্ক।।
মার্কিন লেখক টম জি. পালমারের ‘দ্য মোরালিটি অব ক্যাপিটালিজম’ বইয়ের বাংলা সংস্করণের কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ দিনব্যাপী বিতর্ক ও বইটির প্রচ্ছদ ডিজাইনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয় তরুণ বিজয়ী হয়েছেন।
বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর ইএমকে সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন লেখক টম জি. পালমার।
‘দ্য মোরালিটি অব ক্যাপিটালিজম’ বইটির আলোচ্যে বিষয় ও সম্পাদনার অভিজ্ঞতা নিয়ে পালমার বলেন, প্রতিটি জিনিসেরই একটি ইতিবাচক দিক আছে। যদি সেটিকে মানবকল্যাণে ব্যবহার করা যায়। আর এজন্য প্রয়োজন সেটির সর্বোচ্চ সদ্ব্যবহার। তেমনভাবেই পুঁজিবাদকে যদি আপনি ব্যবসার উন্নতি এবং সম্প্রসারণের নিমিত্তে কাজে লাগান তাহলে সেটি অবশ্যই সমাজে একটি ভালো দৃষ্টান্ত বয়ে আনবে এবং মানবকল্যাণ সাধিত হবে।
এর আগে বইটির অনুবাদ কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ দিনব্যাপী ‘দ্য মোরালিটি অব ক্যাপিটালিজম : পাবলিক স্পিকিং কন্টেস্ট’-এর আয়োজন করে প্রেনিউর ল্যাব। ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেনে। প্রতিযোগিতায় পাঁচ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীরা হলেন- মো. মোর্শেদ হাসাব আসিফ, মো. রিশাদ নূর, জুথী রাণী, মো. জিল্লাল হোসেন এবং রাফিয়া রহমান।
বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি অনুবাদ বইয়ের প্রচ্ছদ ডিজাইন প্রতিযোগিতারও আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে বিজয়ী হোন মো. সজীব হোসেন। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির ছাত্র।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
