নতুন জন্মের গল্প নিয়ে আসছেন পরী

নিজস্ব প্রতিবেদক।।

সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিক। যার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। হালের আলোচিত এই নায়িকা এবার সবার সামনে আসবেন আসল নাম নিয়ে। আর এই নামেই ‘নতুন জন্মের গল্প’র কাহিনিকার হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে পরীর। গল্পটি কেমন? তা জানা যাবে আজ সোমবার রাতে। কারণ এদিন পরীর জন্মদিন। আর এদিন চমক হিসেবে থাকছে আরও অনেক কিছু।

বিষয়টি নিয়ে পরী আপাতত মুখ না খুললেও  তিনি গল্প-কাহিনির বিষয়টি সবাইকে জানাবেন। তখন সব কিছু জানতে পারবেন। বছরের এই একটা দিন আমি তো আপনাদের সবার সঙ্গে মন খুলে আনন্দ করি। আপনারাই তো আমার কাছের। এবারের আয়োজনটা কিন্তু আমার জন্য বিশেষ। এবার আয়োজনে নানুর পাশাপাশি জীবনের গুরুত্বপূর্ণ দুজন (স্বামী শরিফুল রাজ ও ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য) আমার সঙ্গে আছেন।
এদিকে, আজ রোববার দুপুরে রুদ্র হক তার ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, একটি কাগজের ওপরে লেখা ‘নতুন জন্মের গল্প’, যার কাহিনিকার হিসেবে লেখা আছে শামসুন্নাহার স্মৃতি’র (পরীমনি) নামটি। পরিচালনায় আছেন রুদ্র হক। তবে এটি সিনেমা নাকি তথ্যচিত্র, না স্বল্পদৈর্ঘ্য তা নিশ্চিত হওয়া যায়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.