নিউজ ডেস্ক।।
চলতি বছরে ভয়াবহ বন্যার কারণে পেছানো ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। তবে তার আগেই পরীক্ষার রুটিনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।আজ বুধবার (১২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।
এর আগে গত ১২ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়। মূলত ওই রুটিনের সংস্কৃত প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করে রুটিন সংশোধন করা হয়েছে। আগের রুটিনে সংস্কৃত প্রথম পত্রের পরীক্ষা ২০ নভেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর এবং সংস্কৃত দ্বিতীয়পত্র পরীক্ষা ২১ নভেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর করা হয়েছে। আগের প্রকাশিত রুটিনে একই দিনে সকালে ও বিকেলে এই দু’টি পরীক্ষা দেয়া হয়। সকালে পরীক্ষা দিয়ে বিকেলে আরেক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি হবে। সেজন্য সংস্কৃতি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হবে। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
