এইমাত্র পাওয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার যারা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ম্যাচ মঙ্গলবার (৪ অক্টোবর ) অফিসিয়ালদের তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকায় দেখা যাচ্ছে নেই কোন বাংলাদেশের আম্পায়ার।

অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের জন্য মোট ২০ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

১৬ জন আম্পায়ার পুরো টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন এবং ম্যাচ রেফারি হিসেবে থাকছেন ৪ জন।শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, ইংল্যান্ডের ক্রিস্টোফার ব্রড এবং অস্ট্রেলিয়ার ডেভিড বুন থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে। টুর্নামেন্টের সেমি-ফাইনাল এবং ফাইনালসহ প্রথম রাউন্ড এবং সুপার টুয়েলভের অফিসিয়ালদের নাম ঘোষণা করা হয়েছে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ এ আম্পায়ার যারা-

আম্পায়ার: অ্যাদ্রিয়ান হোল্ডস্টক, আলিম দার, আহসান রাজা, ক্রিস্টোফার ব্রাউন, ক্রিস্টোফার গ্যাফানি, জোয়েল উইলসন, কুমারা ধর্মসেনা, ল্যাংটন রুসেরে, মারাইস ইরাসমাস, মাইকেল গফ, নিতিন মেনন, পল রেইফেল, পল উইলসন, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, রিচার্ড কেটলবোরো।

ম্যাচ রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট, ক্রিস্টোফার ব্রড, ডেভিড বুন, রঞ্জন মাদুগালে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.