অনলাইন ডেস্ক।।
বলিউডে বেশ কয়েকটি সুপারহিট গানে নৃত্যের ঝলক দেখিয়ে বাজিমাত করেছেন নোরা ফাতেহি। এ কারণেই ভারত ছাড়িয়ে তার পরিচিতি পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে।
এবার আরেকটি বড় প্রাপ্তি যোগ হতে যাচ্ছে নোরার ঝুলিতে। আসন্ন ফিফা বিশ্বকাপ আয়োজনে নাচবেন তিনি। আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন নোরা ফাতেহি।
এর আগে ফিফার আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ, শাকিরা ও পিটবুলের মতো তারকারা। ফলে নোরার জন্য বিরাট অর্জন হতে যাচ্ছে এটি।
এখানেই শেষ নয়, ফিফা অ্যান্থেম বা মূল সংগীতেও থাকছেন নোরা ফাতেহি। ওই গানের ভিডিওতে নাচের পাশাপাশি কণ্ঠও মেলাবেন আবেদনময়ী এই নৃত্যশিল্পী।
গানটি প্রযোজনা করছে ‘রেডওয়ান’; যারা এর আগে ফিফার জন্য শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’ গানগুলো প্রযোজনা করেছিলো। নতুন গানটির শেষ ভাগে নোরাকে হিন্দিতেও গাইতে শোনা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
