এইমাত্র পাওয়া

ইডেন মহিলা কলেজের ছাত্র লীগের মামলা

ইডেন কলেজ ছাত্র লীগের সভাপতি -সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলার পর এবার ছাত্র লীগ মামলা করলো।

বেআইনিভাবে মারপিট, হত্যা চেষ্টা, চুরি, ক্ষতি করা ও হুমকির অভিযোগে ফৌজদারি কার্যবিধি ১৪৩, ৩২৩, ৩০৭, ৩৭৯, ৪২৭ ও ৫০৬ ধারায় এ মামলা করা হয়।

এ মামলার আসামিরা হলেন- জেবুন্নাহার শিলা, সামিয়া আক্তার বৈশাখী, মারজানা আক্তার উর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, আফরোজা রশ্মি, রুপা দত্ত, ফাতেমা খানম বিন্তি, সাদিয়া জাহান সাথী, সানজিদা পারভিন চৌধুরী, শেখ সানজিদা, এস এম মিলি, মারিয়া, শারমিন, জান্নাতুল ফেরদৌস, মনিকা তনচংগ্যা মিমি, মায়দা বেগম মায়া, তানজিলা আক্তারসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন।

এদের অধিকাংশই ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ থেকে সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি ও সহ-সম্পাদক। একইসঙ্গে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধী প্যানেল হিসেবে পরিচিত।

এর আগে, ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে মামলার আবেদন করেন। আদালত তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.