অনলাইন ডেস্ক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ইনস্টিটিউটের অডিটরিয়ামে ‘Discourse on Higher Studies and Research’ শীর্ষক সেমিনারে ভারত এবং বাংলাদেশের প্রথিতযশা গবেষক ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
গবেষকদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শিতল প্রাসাদ, সোয়াতি মদন, অরবিন্দ ঢাহিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক চয়ন কে সাহা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
