অফিসের সময় বাড়তে পারে ১ ঘন্টা

জ্বালানি সাশ্রয়ে ও লোডশেডিং কমাতে ২৪ আগষ্ট থেকে অফিস সময়ে পরিবর্তন আনে সরকার। সকাল ৮ থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর খোলা রাখতে নির্দেশনা প্রদান করা হয়। দোকানপাটও রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশনা ছিলো। বিদ্যুতের লোডশেডিং কমাতে এ পরিকল্পনা কাজ করে। ধীরে ধীরে দোকানপাটের নিষেধাজ্ঞা সিথিল হতে থাকে। এজন্য সরকার অফিস সময় বাড়ানোর চিন্তা করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুতের চাহিদা কিছুটা কমে যাওয়ার পাশাপাশি শীতকে সামনে রেখে অক্টোবর থেকে অফিসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে পারে।

সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত বর্তমান সময়সূচিতেই অফিস চলবে। পরে অফিস সময় অ্যাডজাস্ট করতে পারবো।

সাধারণত সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকত। তবে রমজানে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। সম্প্রতি জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি ও কৃচ্ছতা সাধনে অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দুদিন ও ব্যাংকগুলোও অফিস সময় কমিয়ে দেয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.