ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) অ্যালামনাই ট্রাস্ট নির্বাচন ২০২২-এ অধ্যাপক ডা. আমজাদ হোসেন-অধ্যাপক ডা. সরদার এ নাঈম-অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার প্যানেল জয়ী হয়েছে।শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী অ্যালামনাই ট্রাস্টের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান ইলেক্ট পদে ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আমজাদ হোসেন ৬২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. জামাল উদ্দীন পেয়েছেন ৩৩২ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশে ল্যাপারোস্কোপিক সার্জারির পাইওনিয়ার অধ্যাপক ডা. সরদার এ নাঈম ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. মোশারফ পেয়েছেন ৪২৭ ভোট।