কাল কমতে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক।।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, কাল থেকে বৃষ্টি কমে যেতে পারে। কোথাও রোদের মুখও দেখা যেতে পারে। শুক্রবার আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। তবে তাতে বৃষ্টি হয়তো বেশি হবে না।

মো. ওমর ফারুক বলেন, রাজধানীতেও আজ টানা বৃষ্টি হবে না। থেমে থেমে বৃষ্টি হবে। কাল তা আরও কমে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চুয়াডাঙ্গায়, ১২১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ও হাতিয়ায়, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.