এইমাত্র পাওয়া

এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ ডিএমপির

অনলাইন ডেস্ক।।

টানা কয়েক দিনের বৃষ্টিতে ও সড়কের বিভিন্ন স্থানে খোড়াখুড়ির কারণে পানি জমে রাজধানীতে যানবাহন চলাচলে দেখা দিয়েছে ধীরগতি। এ অবস্থায় পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর লক্ষে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এ অনুরোধ জানান।

তিনি বলেন, গত কয়েকদিনের বৃষ্টি ও খোড়াখুড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন বেশ ধীরগতিতে চলাচল করছে। এ অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.