এইমাত্র পাওয়া

ঢাবি ছাত্রদলের নেতৃত্বে সোহেল-আরিফ

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ৩৩ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খোরশেদ আলম সোহেল এবং আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি অনুমোদন করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ইজাজলু কবির রয়েল, সহ-সভাপতি মো. হাসানুর রহমান ও মশিউর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনলু ইসলাম জিসান এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গনেশ চন্দ্র রায় সাহস, আবদুল জলিল আমিনুল, মাসুম বিল্লাহ, মো. মাসুম বিলতাহ, তারিকুল ইসলাম তারেক, ফারহান মো. আরিফুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিক, মো. নাছির উদ্দিন শাওন, সাদ্দাম হোসেন, শামীম আকতার শুভ, শাহাদত হোসেন, রাজু আহমেদ, মো. আব্দুল হান্নান তালুকদার, সোহেল রানা, আব্দুল্লাহ আল রিয়াদ, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ইউসুফ হোসেন খান, অলী আহমেদ ও সৈকত মোর্শেদ।

এছাড়াও কমিটিতে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক মুন্সি সোহাগ ও আফসার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান বাবু, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান এবং ছাত্রী বিষয়ক সম্পাদক কানেতা ইয়া লাম লাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.