বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন তিনি। তবে পরদিন বৃহস্পতিবারই ঢাকা ছাড়বেন তিনি।
এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গণমাধ্যমকে বলেন, ‘আমরা ফিফা’র প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাতে তিনি সাড়া দিয়েছেন। আগামী ১৬ অক্টোবর সন্ধ্যায় তিনি এক দিনের সফরে বাংলাদেশে আসবেন। ১৭ অক্টোবর সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়বেন। এ ব্যাপারে আমরা বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেব।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
