নিজস্ব প্রতিবেদক।।
জরুরি ভিত্তিতে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাসরুমের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এই নির্দেশনা জারি করেন।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানরত স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, কলেজ ও মাদ্রাসায় পাঠদানরত শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের চাহিদা নিরূপণের লক্ষ্যে সংযুক্ত ছকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে (mmcdshe@gmail.com) ই-মেইলে পাঠানোর অনুরোধ করা হলো।
আঞ্চলিক পরিচালক, সেসিপের যুগ্ম প্রোগ্রাম পরিচালক, আঞ্চলিক উপপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
