সিরাজগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্জলন

দ্বীন মোহাম্মাদ সাব্বির, সিরাজগঞ্জঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ৬ অক্টোবর রাতে তাকে ডেকে নিয়ে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী পিটিয়ে হত্যা করে।এরপর রাত ৩টার দিকে শেরে বাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের এই ঘটার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলার সাধারণ শিক্ষার্থীরা।

গত ১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সমাবেত হয়ে সিরাজগঞ্জের মুক্তির সোপান চত্বরে এই কর্মসূচি পালন করেন।

এসময় তারা প্লেকার্ডে প্রতিবাদ মূলক লেখা লিখে ও শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি রেখে নিহত আবরার ফাহাদের প্রতি শ্রদ্ধা জানায় এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রতিবাদ জানায়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আবরার ফাহাদের মৃত্যুর পর থেকে আর যেন কোন শিক্ষার্থীকে প্রাণ দিতে না হয়। এবং ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস চালিয়ে যেন বাংলাদেশের ছাত্ররাজনীতির সোনালী ইতিহাসকে আর অবমাননা না করা হয় । এছাড়াও তারা সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গগণের দাবি জানায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.