অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দারা কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ সময় ধৃতদের কাছ থেকে প্রায় ১৫ ইঞ্চি লম্বা ৩টি ধারালো ছোরা ও একটি লাঠি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত সাড় ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ধৃতরা হলো- আরিফ (১৭), মজিদুল (১৭), সোহাগ (১৪), রবিন (১৫), আরিফ (১৬), শাহীন (১৯) ও রাব্বি (১৭), সোহান (১৮)।
এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু বলেন, ধৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
