কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক মিহির রঞ্জন হালদার

অনলাইন ডেস্ক।।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ বৃহস্পতিবার তাঁকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার জানান, ড. মিহির রঞ্জন হালদার এর আগে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং বিভিন্ন মেয়াদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য, রুয়েটের সিন্ডিকেট সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেকশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ৪০টির বেশি গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও কনফারেন্স প্রসিডিংসে প্রকাশিত হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.