নিউজ ডেস্ক।।
উত্তাপ ছড়াচ্ছে ভারত-পাকিস্তানের এশিয়া কাপ ম্যাচ। প্রত্যাশিতভাবে কোটি কোটি চোখ থাকবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলার দিকে। এমন পরিস্থিতিতে শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) তাদের শিক্ষার্থীদের এই হাইভোল্টেজ ম্যাচ দলবদ্ধভাবে না দেখার ও ম্যাচ সম্পর্কিত কোনও কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার নির্দেশ দিয়েছে।
স্টুডেন্টস’ ওয়েলফেয়ারের ডিনের স্বাক্ষরিত এক নোটিশ দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। খেলা চলাকালে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের রুমে থাকতে বলা হয়েছে। কলেজ বা হোস্টেল চত্বরে কেউ বিশৃঙ্খলা তৈরি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। কোনও শিক্ষার্থী দোষী সাব্যস্ত হলে বা নির্দেশনা না মানলে তাকে ৫ হাজার ভারতীয় রুপি জরিমানা করা হবে বলে ওই নোটিশে জানানো হয়েছে।
পূর্ব অভিজ্ঞতা থেকেই এমন নির্দেশনা দিয়েছে এনআইটি। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর হট্টগোল বেঁধে যায় প্রতিষ্ঠানটিতে। এমনকি কয়েক দিনের জন্য বন্ধও ঘোষণা করা হয়। এমন অঘটন যেন না ঘটে, সেজন্য কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
