২১ বছর পর তেজগাঁও কলেজ হল ছাত্রদলের কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক।।

দীর্ঘ ২১ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও কলেজের অধীন তেজগাঁও কলেজ হল শাখা ছাত্রদলের ১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি করা হয়েছে মো. আল মামুনকে (মালতিয়া)। আর সাধারণ সম্পাদক হয়েছেন মো. সুজন খান।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সহসভাপতি মাহমুদুল হাসান রাব্বি ও নুর মোহাম্মদ চৌধুরী (কানন), সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হাসান, যুগ্ম সম্পাদক মো. শাহাব উদ্দিন, রেজাউর রহমান জনি, সাংগঠনিক সম্পাদক মো. মাহদি হাসান, সহসাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম সৌরভ, মো. আলআমিন, প্রচার সম্পাদক রিফাত মিয়া, দপ্তর সম্পাদক হয়েছেন নাঈম ইসলাম।
গত বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো তেজগাঁও কলেজ ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান এই কমিটির অনুমোদন করেন।

নবনির্বাচিত নেতাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে ঘোষিত হল কমিটি পূর্ণাঙ্গ করে তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.