অনলাইন ডেস্ক।।
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৪০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৭৬ হাজার ৪০০ জন।
শনিবার (২৭ আগস্ট) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ লাখ ৮৫ হাজার ৩৫৫ জন। রোগী শনাক্ত হয়েছেন ৬০ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৫৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫৭ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৮১৯ জন।
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। একই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে।
জাপানে একদিনে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ১৩৯ জন এবং মারা গেছেন ৩১০ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৭৯৭ জন এবং মারা গেছেন ৩৮ হাজার ১৯৭ জন।
যুক্তরাষ্ট্রে একদিনে ৩১২ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৭৯৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ১০ লাখ ৬৮ হাজার ৮৪৩ জন এবং শনাক্ত হয়েছেন ৯ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ৭ জন।
দৈনিক সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১ হাজার ৬৪ জন সংক্রমিত এবং মারা গেছেন ৮১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ২৮ লাখ ২ হাজার ৯৮৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪২৩ জনের।
সংক্রমণের দিক থেকে বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে নতুন করে আরও ১৮ হাজার ১১৬ জন সংক্রমিত এবং মারা গেছেন ৫১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ১ লাখ ৫৩ হাজার ৮৫৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৮৫৪ জন।
বৈশ্বিক সংক্রণের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় ১৩৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২৭০ জন। মহামারির পর থেকে এ পযন্ত দেশটিতে মোট মারা গেছেন ৬ লাখ ৮৩ হাজার ৪৬৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৯০৯ জন।
রাশিয়ায় একদিনে ৮১ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৪৫২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৯১০ জনের এবং মোট শনাক্ত হয়েছেন এক কোটি ৯৩ লাখ ১১ হাজার ৯৭৩ জন।
জার্মানিতে একদিনে শনাক্ত ৩৩ হাজার ২২৬ জন এবং মারা গেছেন ১০১ জন। এসময়ে অস্ট্রেলিয়ায় ৫৫ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩৭২ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
