দেড় যুগ পর ঢাকা কলেজের ৬ হলে ছাত্রদলের কমিটি

নিজস্ব প্রতিবেদক।।

দেড় যুগ পর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে ঢাকা কলেজ ছাত্রদলের ছয়টি হলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক তানভীর আহমদ মাতবর।

তিনি বলেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক মৃধা জুলহাস আজ (মঙ্গলবার) এই কমিটি অনুমোদন করেছেন।

নবনির্বাচিত নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে ঘোষিত হল কমিটি পূর্ণাঙ্গ করে ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা কলেজের শ্রদ্ধা

হল কমিটিতে স্থান পেয়েছেন যারা—

ঢাকা কলেজের ইন্টারন্যাশনাল হল, শহীদ ফরহাদ হোসেন হল, সাউথ হল, দক্ষিণায়ন হল, নর্থ হল ও আখতারুজ্জামান ইলিয়াস হল শাখা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে—

১. ঢাকা কলেজ ইন্টারন্যাশনাল হল শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি হিসেবে মো. আলী হাসান, সিনিয়র সহ-সভাপতি রাশিকুল ইসলাম শাহিল, সাধারণ সম্পাদক মো. ইনজামামুল হক ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলফাজ উদ্দিন মালিতা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাজিদুর রহমান সৈকতের নাম ঘোষণা করা হয়েছে।

২. শহীদ ফরহাদ হোসেন হল শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি করা হয়েছে বি. কে হাসান ফরাজীকে। সেখানে সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল সোহান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান শিবলী, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন (আদর) এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তোফায়েল হোসেনকে।

৩. সাউথ হল শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি হিসেবে শরীফ হোসাইন মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মো. বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. তানভীরের নাম ঘোষণা করা হয়েছে।

৪. দক্ষিণায়ন হল শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মো. মহিব্বুল্লাহ। সিনিয়র সহ-সভাপতি মো. ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক মো. শাওন খন্দকার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আরিফুল ইসলাম বাবু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইয়াছির আরাফাত।

৫. নর্থ হল শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি করা হয়েছে মো. সুমন সিকদারকে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক নাহিন হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আল-আমিন হোসাইন (শান্ত)।

৬. আখতারুজ্জামান ইলিয়াস হল শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি হয়েছেন মো. এনামুল হক শান্ত। সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল কিষাণ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নাদিম খানের নাম ঘোষণা করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.