এইমাত্র পাওয়া

শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ও প্রজুক্তির বিকাশ

শিক্ষার অন্যতম ও প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে তাদের কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলা । শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার শিক্ষাক্রমে অন্তর্ভূক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। আবার শিক্ষা কার্যক্রমের মূল প্রক্রিয়ায় রয়েছে শিক্ষার্থীদের সাথে শিক্ষকের কার্যকরভাবে যোগাযোগ করার মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় তথ্য, জ্ঞান ও দক্ষতা প্রদান করা ।

শ্রেণি কার্যক্রমে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে কথাবার্তা ও কাজের মাধ্যমে পরস্পর যোগাযোগ করেন যেখানে প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকে শিখনিয় বিষয়সমূহ আয়ত্ব ও কার্যকর করতে সহায়তা করা ।

এই যোগাযোগের কাজটিকে সহজ , আনন্দদায়ক , আকর্ষণীয় ও কার্যকর করতে শিক্ষকগণ বিভিন্ন শিক্ষা উপকরণ ও প্রযুক্তিগত সহায়তা গ্রহণ কর থাকেন ।

শিখন কার্যক্রমকে আকর্ষণীয় ও গতিশীল কার্যকর করা এবং শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে পৃথিবীর প্রায় সকল দেশের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভূক্ত করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্ত )Information and Communication Technology – ICT বাংলাদেশের জাতীয় শিক্ষানীতিতেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শ্রেণি কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের উপর । যার ফলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় স্কুল , কলেজ ও মাদ্রাসায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি সিলেবাসভুক্ত করা হয়েছে । যার ফলে শিক্ষার্থীদের মধ্যে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা যথেষ্ট প্রতীয়মান হচ্ছে ।

শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আজকের দিনে আমরা ঘরে বসে বিশ্বের নামীদামী বিশ্ববিদ্যালয়ের বা স্কুলের শিক্ষা গ্রহণ করতে সক্ষম হচ্ছি । বাংলাদেশে আকাশ আমার পাঠশালা “মুক্তপাঠ” একটি শিক্ষণীয় সরকারি প্লাটফর্ম বিদ্যমান আছে । যেখানে সবধরণের কোর্স করা যায় এবং সার্টিফিকেট পাওয়া যায় । এখানে বেকাররাও কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করতে পারে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে । যেখানে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা সবার আগে ।

সরকার শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরিতে যেমন প্রশিক্ষণ প্রদান করছে, তেমনি শিক্ষার্থীদের মধ্যে তথ্য-প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টির বিষয়ে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। সেদিন আর বেশি দূরে নেই, যেদিন প্রত্যেক শিক্ষার্থী ছাপানো বইয়ের পরিবর্তে ই-বুক রিডারে বই পড়বে। আমাদের শিক্ষার্থীদের একবিংশ শতকের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে তথ্য-প্রযুক্তির সমন্বয় ঘটানোর কোনো বিকল্প নেই। আধুনিক শিক্ষাবিজ্ঞানের এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমাদের দেশে সত্যিকার অর্থে শিক্ষার প্রধান শক্তিশালী হাতিয়ার আইসিটি ।

শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি বিদ্যার অন্যতম ভূমিকা হল শিক্ষার্থীরা খুব সহজে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। সুতরাং আত্ম সক্রিয়তার মাধ্যমে শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল করে তার বলিষ্ঠ জীবন আদর্শ গড়ে তোলার ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার যথেষ্ট ভূমিকা রয়েছে । বর্তমানে সমাজে সুস্থভাবে বাঁচতে গেলে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান যথেষ্ট প্রয়োজন । যে কোন বিষয়ে একঘেয়ে পাঠদান শিক্ষার্থীদের কাছেও অতৃপ্তিকর হয়ে ওঠে।

কিন্তু শিক্ষাদানের মধ্যে যদি প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাদান প্রক্রিয়া করা হয় তবে তা একঘেয়েমি দূর করতে সক্ষম ও খুব সহজে শিক্ষার্থীরা গ্রহণ করে থাকে । এই কারণে বর্তমান দিনের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি শিক্ষার একটি যথেষ্ট ভূমিকা আছে । কারণ প্রযুক্তি বিদ্যার শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা একজন দক্ষ প্রযুক্তিবিদ পরিণত হতে পারে ও সামাজিক মর্যাদা পেয়ে থাকে । শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করলে তা ব্যক্তি জীবন ও সমাজ জীবন গতিশীল করে তুলতে সক্ষম হয় । বিজ্ঞান চেতনা মূলক প্রযুক্তিবিদ্যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে স্বনির্ভর ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করতে সক্ষম । সুতরাং শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি বিদ্যার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অন্তর্ভূক্তির গুরুত্ব বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অন্তর্ভূক্তির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এই উদ্দেশ্যে ২০০৯ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ও ২০১০ সালে জাতিয় শিক্ষানীতি গ্রহণ করা হয় যেখানে শিক্ষার সকল স্তরে ICT-কে অন্তর্ভূক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ২০১২ সালে জাতিয় শিক্ষাক্রম পরিমার্জন করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-কে আবশ্যকীয় বিষয় হিসেবে মাধমিক স্তরে অন্তর্ভূক্ত করা হয়েছে ।

মোঃ আব্দুল মজিদ
প্রভাষক
দাউদপুর বানাইল আলিম মাদ্রাসা
তাড়াইল , কিশোরগঞ্জ ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.