অনলাইন ডেস্ক।।
পরবর্তী তিন দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এদিকে আজ বাংলাদেশের উপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় আগামী দু’দিন (বৃহস্পতি ও শুক্রবার) বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে।
পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এসময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পূর্ব মধ্যপ্রদেশ ও এর আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
