অনলাইন ডেস্ক।।
রংপুর থেকে নিখোঁজের ১২ দিন পর ঢাকার খিলক্ষেত এলাকা থেকে দুই স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) ঢাকার খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় ব্যাপারীপাড়া বাজার মাদরাসা ও এতিমখানা জামে মসজিদ এলাকা থেকে ওই দুই স্কুলছাত্রকে উদ্ধার করে রংপুর মহানগর ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মিডটার্ম পরীক্ষায় ভালো করতে না পেরে তারা বাড়ি ছেড়ে পালিয়েছিল।
আজ শুক্রবার দুপুর ১২টায় রংপুর মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নবম শ্রেণির দুই ছাত্র আলভি ও সামী গত ৩১ জুলাই নগরীর ধাপ শ্যামলী লেনের বাসা থেকে বের হয়ে যায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
