প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি প্রদানের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প- ৩য় পর্যায় এর আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৯-২০ অর্থবছরের ১ম কিস্তির (জুলাই-সেন্টেম্বর/১৯) উপবৃত্তির অর্থ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিতরনের লক্ষ্যে রুপালী ব্যাংক শিওরক্যাশ কর্তৃক পোর্টালটি অদ্য ৩৯/১০/২০১৯ তারিখ উন্মুক্ত করা হচ্ছে।
pesp.surecashbd.com লিংকটি ব্যবহারের মাধ্যমে বর্ণিত পোর্টাল হতে এক্সেল সিট ভাউসলোড পূর্বক ২০১৯-২৩ অর্থবছরে ১ম কিস্তির (জুলাই-সেপ্টেম্বর/১৯) শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক চাহিদা উপজেলা শিক্ষা অফিস হতে পোর্টালে আপলোড করা প্রয়োজন।
এমতাবস্থায়, ২০১৯-২০ অর্থবছরের ১ কিস্তির (জুলাই-সেপ্টেম্বর/১৯) উপবৃত্তির অর্থ সুবিখাভোগীদের মধ্যে জরুরি ভিত্তিতে বিতরনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এক্সেল সিটে প্রস্তুতকৃত চাহিদা রুপালী ব্যাংক শিওরক্যাশের পোর্টালে আগামী ১৭/১০/২০১৯ তারিখের মধ্যে আপলোডকরণ পূর্বক প্রকল্প দপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
