অনলাইন ডেস্ক।।
মেয়াদ থাকতে দ্বিতীয় ডোজ টিকা না নিলে পরবর্তী সময়ে তারা আর বুস্টার ডোজ পাবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, ‘এখনো অনেকেই প্রথম ডোজ টিকাই নেননি। এখন টিকা না নিলে, হাতে মজুদ টিকার মেয়াদ দ্রুতই শেষ হয়ে যাবে। মেয়াদ থাকতে দ্বিতীয় ডোজ টিকা না নিলে, তারা পরবর্তীতে আর বুস্টার ডোজ নিতে পারবেন না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা কিছুটা কমেছে। তবে, এখনো করোনায় দুচারজন মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছেন, তাদের অধিকাংশই করোনার টিকা নেননি।
জাহিদ মালেক বলেন, ‘আমাদের হাতে এই মুহূর্তে শিশুদের জন্য প্রায় ৩০ লাখ ডোজ ভ্যাকসিন আছে। এগুলো দিয়ে আমরা ৫-১১ বছর বয়সী শিশুদের মধ্যে ১৫ লাখ শিশুকে টিকা দিতে পারব। পরবর্তীতে শিশুদের জন্য আরও টিকা আনা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
