অনলাইন ডেস্ক।।
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর দূরপাল্লা ও সিটি এলাকার বাস এবং লঞ্চে ভাড়ার পরিমাণ বাড়ার বিষয়ে একটি ধারণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শনিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ধারণা দেয় মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রতি কিলোমিটারে বাসভাড়া সর্বোচ্চ ২৯ পয়সা আর লঞ্চে ৪২ পয়সা বাড়তে পারে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৫২ আসনের দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে একজন যাত্রীর ভাড়া ১ টাকা ৮০ পয়সা। ডিজেলে দাম প্রতি লিটারে ৩৪ টাকা বাড়ানোর পর প্রতি কিলোমিটারে ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকার একটু বেশি। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৬ দশমিক ২২ শতাংশ।
অন্যদিকে বর্তমানে সিটি এলাকায় ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে একজন যাত্রীর ভাড়া ২ টাকা ১৫ পয়সা। এখন প্রতি কিলোমিটারে ২৮ পয়সা ভাড়া বাড়লে নতুন ভাড়া হবে ২ টাকা ৪৩ পয়সা। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৩ দশমিক ১৬ শতাংশ।
এদিকে লঞ্চ ভাড়ার বর্তমান হিসাব অনুযায়ী, প্রতি কিলোমিটারে একজন যাত্রীর বর্তমান ভাড়া ২ টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বাড়ানো হলে নতুন ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। অর্থাৎ সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৯ দশমিক ১৮ শতাংশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
