বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, জ্বালানি তেল পাচার রোধে তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। ভারতের সঙ্গে বাংলাদেশের তেলের দামের ব্যবধান থাকায় দেশ থেকে তেল পাচার হয়। দাম বৃদ্ধিতে পাচার রোধ করা সম্ভব।
শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, অনেক বেশি টাকায় তেল কিনতে হয়, এতে সরকারের অনেক লোকসান দিতে হয়। সরকার প্রতিবছর জ্বালানি তেলে ভতুর্কি দেয়। ভতুর্কি কমানোর জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, শুধু বাংলাদেশই নয়, বিশ্বের সব জায়গায় তেলের দাম বৃদ্ধি পেয়েছে। দেশে প্রতি লিটারে ৩৫-৪৫ টাকা বৃদ্ধি পাওয়ায় যানবাহন চলাচল পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে ভাড়াও বৃদ্ধি পায়। ভাড়া সহনশীল রাখতে কাজ করছে সরকার।
এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সিভিল সার্জন ড. মুনীর আহম্মদ খান, সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
