ওবায়দুর রহমান,জেলা প্রতিনিধি, মাগুরা।
আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।বুধবার সকাল ১০টায় জেলা বিএনপির অফিসের সামনে থেকে মিছিলটি বের করে মাগুরা জেলা জাতীয়তাবাদী ছত্রদল, মাগুরা জেলা শাখা।এ সময় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে যেয়ে শেষ হয়।
এ সময় ছাত্রদল নেতাকর্মীদের আবরার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা।তারা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের খুনীদের সকলকে গ্রেফতার করে তাদের অতিদ্রুত শাস্তির ও ভারতের সথে হওয়া সকল দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবী করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
