স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপের সূচি চূড়ান্ত, ২৭ আগস্ট উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার প্রতিপক্ষ আফগানিস্তান ক্রিকেট দল।
পরদিন মুখোমুখি হবে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর। আরব আমিরাতের দুবাই এবং শারজায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা চিন্তা করে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ বলেন, অবশেষে প্রতীক্ষার অবসান হলো। এশিয়ার কাপ শুরু হবে ২৭ আগস্ট। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
এবারের এশিয়া কাপ শ্রীলংকার হওয়ার কথা ছিল। কিন্তু দ্বীপ রাষ্ট্রটির বর্তমান আর্থিক মন্দায় রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ায় এশিয়া কাপ হচ্ছে আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
