নিউজ ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে এখন পর্যন্ত ২৯ হাজার ২৬৬ জনের প্রাণ কেড়ে নিল ভাইরাসটি।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১ হাজার ৭৭৫ জনে।
এ সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
