নিউজ ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগেরদিন শুক্রবার দেশে ২ জনের মৃত্যু ও ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে।
নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৬২ জন।
২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.১০ শতাংশ। একদিনে এক হাজার ৪৩৪ জনসহ মোট ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
